1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী নামের ইউটিউব চ্যানেলে। গানের কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সবার মনোযোগ এখন ভিউ-বাণিজ্যে। কী করে ভাইরাল হওয়া যায়, সবার মাঝে এখন সেই চেষ্টা স্পষ্ট। আমি মনে করি বিষয়টা সাময়িক। তবে এই প্রবণতার কারণে আমাদের সংস্কৃতির ক্ষতি হয়ে যাচ্ছে। আমি ভাইরাল হওয়ার চেয়ে বরাবরই সুস্থ সংগীত চর্চার চেষ্টা করি। এই গানটাও সেই ধারাবাহিকতায় গাওয়া। ভাইরালের দুনিয়ায় এই গান কতটা সাড়া ফেলবে জানি না, তবে গানের সমঝদার শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে। আমি বিশ্বাস করি, যারা গান ভালোবাসেন, যারা গানের প্রকৃত শ্রোতা, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। খেয়ালী সুর তাদের ভালো লাগবে।’

বেশ কয়েক বছর ধরেই গান গাওয়ার পাশাপাশি নিজে সুর করছেন ফাহমিদা নবী। ইতিমধ্যে তার সুর করা বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। যদিও খেয়ালী সুর গানটি তার সুর করা নয়, তবে অন্যের সুর করা ও লেখা গান নিজের পছন্দ হলেই তাতে কণ্ঠ দেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘আমার গাওয়া অনেক গানের সুর আমার নিজে করা। এতে একধরনের আত্মতৃপ্তি পাই। তবে আমাদের অনেক মেধাবী সুরকার আছেন, যাদের সুরে গান করতে পারা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। ফোয়াদ নাসের বাবু তেমনই একজন সুরকার। আমিরুল ইসলাম অরুণের কথাগুলো খুবই সুন্দর, সেই কথাগুলো সুরে বেঁধে সুন্দর একটা গান বেঁধেছেন ফোয়াদ নাসের বাবু। আমার ভীষণ মনে ধরেছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর