1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ফারিয়াও কি দেশ ছাড়ছেন

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত

যুক্তরাজ্যে পড়তে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, ছড়িয়েছে এ রকম এক খবর। এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল পড়েছেন বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। এবার ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন ফারিয়া। তবে অনেকে মনে করছেন, আসলে দেশ ছাড়তে চাইছেন এই অভিনেত্রী।

দেশ ছাড়া নাকি পড়াশোনা? জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি এই অভিনেত্রী। সর্বশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে দেখা যায় এই অভিনেত্রীকে। সেখানে শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর পর তাকে আর কোনো ছবিতে দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।

তবে এখনও মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ নামের একটি সিনেমা। এ ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘জ্বীন থ্রি’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। একে একে বিগ বাজেটের ‘বাদশা দ্য ডন’, ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাত তেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বস টু’, ‘শাহেনশাহ’সহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর