1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফরহাদ মজহার-ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এর আগে, শস্য প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানের সামনে দুটি পেট্রল বোমা-সদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে জায়গাটি ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটও।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরে প্রবর্তনার উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।

বস্তু দুটি পেট্রল বোমা নাকি হাত বোমা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, বস্তু দুটি সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা, যাতে পেট্রল ছিল। আগুনের সংস্পর্শ পেলে জ্বলতো।

কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর