1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

প্রিয়জনের সঙ্গে উপভোগ করুন গাজরের পায়েস

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ছুটির দিন মানেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, গল্প করা আর ভালো ভালো খাবার খাওয়ার আনন্দ। এই দিনটাকে আরও সুন্দর করে তুলতে আমরা সবাই চাই একটু বিশেষ কিছু। এই ছুটিতে প্রিয়জনদের জন্য সহজেই বানিয়ে নিতে পারেন গাজরের পায়েস। এই পায়েস খুবই সুস্বাদু। বানাতেও খুব বেশি ঝামেলা নেই, উপকরণও কম। পরিবারের সবাই বা বন্ধুরা একসঙ্গে বসে এই মিষ্টি পায়েস খেলে ছুটির আনন্দ আরও বেড়ে যাবে।

আসুন জেনে নেয়া যাক কিভাবে মজাদার গাজরের পায়েস তৈরি করবেন-

উপকরণ:
১.গাজর ২ টি খোসা ছাড়িয়ে গ্ৰেট করা
২. চিনি আধা কাপ
৩. তেজপাতা ১ টি
৪. ছোট এলাচ ২ টি
৫. দুধ আধা কেজি
৬. কনডেন্সড মিল্ক ২ চা চামচ
৭. ঘি ১ চা চামচ
৮. কাজু, পেস্তা, কাঠ বাদাম কুচি সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি প্যানে ঘি দিয়ে তা গরম করুন। এরপর এতে গ্রেট করা গাজর দিয়ে কয়েক মিনিট ভাজুন যতক্ষণ না গাজর নরম হয়ে যায়। ভাজা গাজরের মধ্যে দুধ ঢেলে দিন। দুধ ফুটতে থাকা অবস্থায় এতে একে একে এলাচ এবং তেজপাতা দিয়ে দিন। এরপর কনডেন্সড মিল্ক এবং চিনি দিয়ে মিশিয়ে নিন। পায়েস ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠ বাদামের কুচি ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর