দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আল-আমীন। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি ও সিআরএম প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
মো. আল-আমীন ২০২৩ সালের ২১ জুন প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। এরপর থেকে ব্যতিক্রমী নেতৃত্ব, সুবিবেচনা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাপক দক্ষতা প্রদর্শন করে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
মো. আল-আমীন ২০০২ সালে প্রাইম ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় তার রয়েছে ২৩ বছরের বেশি অভিজ্ঞতা।
মো. আল-আমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি অসংখ্য স্থানীয়-আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।