1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

প্রস্তুত ছাদখোলা বাস, দেশের পথে চ্যাম্পিয়ন মেয়েরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে। এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাসও।

নেপালের কাঠমান্ডু থেকে দেশের পথে রওয়ানা হয়েছেন চ্যাম্পিয়ন সাবিনারা। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে তারা।

এবারও মেয়েদের জন্য প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন বিআরটিসির একটি ছাদখোলা বাস। সাবিনাদের বিমান বন্দরে সাদরে গ্রহণ করবেন বাফুফের কর্মকর্তা। এরপর ছাদখোলা বাসে বাফুফে ভবনে আসবেন চ্যাম্পিয়নরা।

বিকেল ৫টায় বাফুফে ভবনে আসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে দক্ষিণ এশিয়ার রানিদের সংবর্ধনা জানাবেন তিনি। এর আগে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ।

গতকাল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর