1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

প্রথমবার একসঙ্গে চঞ্চল-ঋতুপর্ণা

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

প্রথমবার একসঙ্গে সিনেমায় জুটি গড়তে চলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাতা অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘ত্রিধারা’ সিনেমায় নতুন এ জুটিকে দেখা যাবে। সিনেমায় আরও রয়েছেন কৌশিক গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে। প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি।

নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে। আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশকিছু প্রক্রিয়া থাকে। সেগুলো এখনো হয়নি। মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে।’

চঞ্চল চৌধুরীর সুরেই ভারতী গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। সব ঠিক থাকলে এই ছবির কাজ শুরু হবে। সবটাই প্রাথমিক পর্যায়ে।’

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির ২০ দিন পেরিয়ে গেলেও এখনো ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। এছাড়া ‘ইনসাফ’ ছবিতেও কেমিও চরিত্রে তাকে পছন্দ করেছে দর্শক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর