1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পোশাকশ্রমিকদের বার্ষিক ৯ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ : ১ ডিসেম্বর থেকে কার্যকর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দেশের তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের বার্ষিক ৯ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা চলতি (ডিসেম্বর) মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে পোশাকশিল্প খাতে বার্ষিক মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভায় এ সুপারিশ করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার পোশাকশিল্প খাতে নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন এবং বার্ষিক মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভা হয়।

সভায় বার্ষিক বেতন বৃদ্ধি বিষয়ে এ খাতের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা আলোচনা করেন। শ্রমিকপক্ষ বার্ষিক ১০ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে মতপ্রকাশ করে। অন্যদিকে মালিকপক্ষ ৮ শতাংশের বেশি না বাড়াতে মত দেয়। উভয়পক্ষের আলোচনা শেষে বার্ষিক ৯ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়।

শ্রম উপদেষ্টা বলেন, দেশের পোশাকশিল্প নিয়ে বাইরে থেকে চাপ তৈরি করা হচ্ছে। এ শিল্প নিয়ে দেশের ভেতর-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থে মালিক ও শ্রমিকদের সহযোগিতা থাকতে হবে।

সুপারিশের মধ্যে রয়েছে-

>>> বিদ্যমান শতকরা ৫ শতাংশ বেতন বৃদ্ধির সঙ্গে আরও শতকরা ৪ শতাংশ যুক্ত করে মোট শতকরা ৯ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সুপারিশ করা হলো।

>>> নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ শতাংশ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে।

>>> কমিটি কর্তৃক সুপারিশ করা বার্ষিক ইনক্রিমেন্ট শতকরা ৪ শতাংশ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সঙ্গে দিতে হবে।

>>> বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।

>>> এ মজুরি বৃদ্ধি সরকারের পুনর্মূল্যায়ন বা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে, বার্ষিক ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, ন্যূনতন মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও পোশাকশিল্পে উত্তেজনা চলছে। এসব দাবিতে পোশাকশ্রমিকদের কর্মবিরতির মুখে সোমবার ঢাকার আশুলিয়ায় অন্তত তিনটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর