1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পুনর্বীমা বিধান মানছে না নন-লাইফ বীমা কোম্পানি, আইডিআরএ’র কঠোর হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

পুনর্বীমা সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ বিধান না মানায় নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সার্কুলার নং-নন-লাইফ ১০৬/২০২৫ জারি করে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

আইডিআরএ জানায়, দীর্ঘদিনের নির্দেশনা থাকা সত্ত্বেও সম্প্রতি কিছু বীমা কোম্পানি পুনর্বীমা কার্যক্রমে নিয়ম-নীতি অমান্য করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কান্ট্রি লিমিট অতিক্রমের পর বিদেশি পুনর্বীমাকারীর নিকট থেকে প্রিমিয়াম রেট ও শর্তাদি আনার ক্ষেত্রে ঝুঁকি গ্রহণের ৩০ দিনের মধ্যে আইডিআরএ’র অনুমোদন না নেয়া।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটিং এজেন্সি (Standard & Poor, AM Best, Moodies and Fitch) কর্তৃক ন্যূনতম বি-প্লাস রেটিংপ্রাপ্ত পুনর্বীমাকারীদের কাছ থেকে রেট আনার বিধান প্রতিপালন না করা। এটি বীমা আইন ২০১০-এর ১৩০(খ) ধারার সরাসরি লঙ্ঘন।

পুনর্বীমাযোগ্য অংশের ৫০ শতাংশ সাধারণ বীমা করপোরেশনের নিকট পুনর্বীমা না করা, যা বীমা করপোরেশন আইন ২০১৯ এর ১৭(২) ধারার লঙ্ঘন।

কো-ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কেবল লিড কো-ইন্স্যুরেন্স কোম্পানি নিজের ১০০ শতাংশ প্লেসমেন্ট দাখিল করছে, অথচ অন্যান্য কো-ইন্স্যুরেন্স কোম্পানির প্লেসমেন্ট জমা দিতে দেরি করছে। ভবিষ্যতে এই সমস্যার সমাধানে লিড কো-ইন্স্যুরেন্স কোম্পানিকে সব কো-ইন্স্যুরেন্স কোম্পানির প্লেসমেন্টসহ সাবমিশন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

আইডিআরএ সতর্ক করে বলেছে, এসব নির্দেশনা অমান্য হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে বীমা আইন ২০১০-এর ১৩০ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে কোন ব্যক্তি দায়ি প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনের ১৩৪ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর