1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পলিসি বোনাস ও লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রোববার (১৭ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় এই ঘোষণা দেয়া হয়।

২০২৪ সালের ভেলুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪ সালে সর্বমোট ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়।

অপরদিকে পলিসি হোল্ডারদের জন্য প্রতি হাজারে ৩২ টাকা রিভারসনারি বোনাস ও ২৫ টাকা টার্মিনাল বোনাস ঘোষণা করা হয়।

ফলে ২০২৫ সালে যেসব বীমা গ্রাহকের পলিসির মেয়াদ উত্তীর্ণ হবে তারা উক্ত বছরের প্রতি হাজারে ৫৭ (৩২+২৫) টাকা পলিসি বোনাস প্রাপ্য হবেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ প্রত্যাশা করছে, আগামীতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ এবং পলিসি বোনাস প্রতিবছর আরো সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, আমরা সবসময় গ্রাহকদের বিশ্বাস অটুট রেখে আসছি। আগামী দিনগুলোতেও যাতে গ্রাহকরা সন্তুষ্ট থাকেন সেই চেষ্টাও অব্যাহত রেখেছি।

ট্রাস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা ব্যক্ত করেছেন ভবিষ্যতে গ্রাহকদের জন্য এর চেয়েও ভালো কিছু আসবে এবং তারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান গিয়াস উদ্দিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর