1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পবিত্র আশুরা উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

পবিত্র আশুরা উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর রিহ্যাব কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিহ্যাব পরিচালক লায়ন সুরুজ সরদার। পরে আশুরার তাৎপর্য ও শিক্ষাবিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আশুরা আমাদের সত্য, ন্যায় ও ত্যাগের অনন্য শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজজীবনে অপরিসীম তাৎপর্যপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদসহ রিহ্যাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর