ন্যাশনল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে ফেনীর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি এ কোম্পানির উদ্যেক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান হওয়া সত্ত্বেও গত আওয়ামী ১৫ বছর কোম্পানির যাবতীয় কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলেন। ৫ আগষ্ট উত্তর সময়ের প্রেক্ষাপটে তিনি আবারও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে চেয়ারম্যান হিসেবে স্বমহিমায় ফিরে আসেন।এতে পুরো কোম্পানিতে স্বস্তি ফিরে আসে। ন্যাশনাল লাইফের কান্ডারী খ্যাত সিইও বীমা ব্যক্তিত্ব মোঃ কাজীম উদ্দিন নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছায় অভিষিক্ত করেন এবং এক প্রতিক্রিয়ায় বলেন, ইনশাআল্লাহ নবনিযুক্ত চেয়ারম্যান এর নেতৃত্বে ন্যাশনাল লাইফের চলমান অগ্রযাত্রা আরও গতিশীল হবে। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।