1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩১৭ বার পঠিত

নোয়াখালী জেলা সমিতির ১২২ বছরের ইতিহাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি এম. এ. খান বেলাল এবার মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ মার্কেন্টাইল ব্যাংকের দাপ্তরিক সূত্রে ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক এম. এ. খান বেলালের চেয়ারম্যান হবার বিষয়টি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করেন।

এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্রাট গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান এম. এ. খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা’র এক্সিকিউটিভ মেম্বার এবং নোয়াখালী সমিতির সভাপতি ও নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের আজীবন সদস্য।

জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে তিনি অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর