1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮৫.২৫ শতাংশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) অধীনে তৃতীয় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৮৫ দশমিক ২৫ শতাংশ। নূরানী বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

জানা গেছে, সারাদেশের মোট ১ হাজার ৯২টি কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ২৩০ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৮৫ দশমিক ২৫ শতাংশ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, প্রতিটি গ্রামে-পাড়া মহল্লায় নূরানী মাদরাসা, নূরানী স্কুল, নূরানী মকতব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ আলেমরা এগিয়ে এলে শায়খুল কুরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড সব রকমের সহযোগিতা করবে। আগামীর শিক্ষাপ্রতিষ্ঠান শিশুবান্ধব হোক এ প্রত্যাশা করি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, শিশুরা কাচা মাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন, তারা সেভাবেই গড়ে ওঠবে। আমরা দ্বীন, ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নূরানী বোর্ড।

আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া পটিয়ার পরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী, জাতীয় দ্বিনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর