1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নারী হকিতে বাংলাদেশ-চাইনিজ তাইপে গোলময় রোমাঞ্চকর ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

আক্রমণ, পাল্টা আক্রমণ এবং গোল, পাল্টা গোল। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অভিষেক ম্যাচটি নাটকীতায় ভরপুর হয়ে থাকলো। দুইবার লিড নিয়েও বাংলাদেশের মেয়েরা ম্যাচটি জিততে পারেনি। তবে এক পর্যায়ে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৩ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা যেভাবে ৫-৫ এ সমতায় ফিরে কৃতিত্ব দেখিয়েছে তা প্রশংসার দাবিদার।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে বাংলাদেশের ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হলো বাংলাদেশের মেয়েদের। জিতলে অভিষেকটা রাঙিয়ে দিতে পারতেন অর্পিত-আইরিনরা। তবে গোলময় ম্যাচটি ড্র করে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন তাদের আরো সামনে এগুনোর সময় এসেছে।

শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণে জমেছিল ম্যাচ। তবে দর্শক গোল দেখেছে অষ্টম মিনিটে। বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলে সেটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন আইরিন রিয়া। পরের মিনিটেই ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। আবার পরের মিনেটে বাংলাদেশের গোল। এবার বাংলাদেশ অধিনায়ক অর্পিতা পাল। পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টার শুরুর ২ মিনিটের মধ্যে ব্যবধান ৩-১ করেন অর্পিতা। পেনাল্টি স্ট্রোক পেলে তা কাজে লাগান অধিনায়ক। এর পর স্টিক-বলে ঝড় তোলেন চাইনিজ তাইপের মেয়েরা। ২৩, ২৯, ৩৪ ও ৩৬ মিনিটে গোল করে চাইনিজ তাইপে বাংলাদেশকে পেছনে ফেলে ৫-৩ ব্যবধানে। সেখান থেকে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে ৫-৫ গোলে। অধিনায়ক অর্পিতা পাল ৪৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ম্যাচে বাংলাদেশকে সমতায় ফেরান। তার আগে ৪০ মিনিটে ব্যবধান ৫-৪ করেছিলেন কনা আক্তার।

ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক গোল করেছেন আইরিন রিয়া। ম্যাচের প্রথম ও বাংলাদেশের প্রথম গোলতাদা তিনি। দেশের নারী হকির ইতিহাসে প্রথম গোলদাতা হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে রিয়ার নাম।

বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচ ড্র করে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ৮ দলের এই বাছাই পর্ব থেকে শীর্ষ ৪ দল পাবে আগামী এশিয়ান গেমসে খেলার টিকিট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর