1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারী উদ্যোক্তা সমাবেশে লংকাবাংলা ফাইন্যান্সের অংশগ্রহণ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা। এ আয়োজনে অংশ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।

‘স্বপ্ন হবে সত্যি, সিএমএসএমই লোন বয়ে আনবে সমৃদ্ধি’-এই স্লোগানকে সামনে রেখে লংকাবাংলা তাদের বিশেষায়িত সিএমএসএমই ঋণসেবা ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম তুলে ধরছে।

মেলায় লংকাবাংলা ফাইন্যান্সের স্টলে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ গ্রহণের প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্তাবলি ও সরাসরি পরামর্শ পাচ্ছেন। উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এ সেবা দেওয়া হচ্ছে। এবারের মেলায় ৭০ জনের বেশি নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করছেন। ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।

নারী উদ্যোক্তাদের উন্নয়নে লংকাবাংলা ফাইন্যান্সের সক্রিয় অংশগ্রহণকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি মনে করে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের উৎপাদন ও সেবামূলক খাতে অংশগ্রহণ বাড়ানো অপরিহার্য। সেই লক্ষ্যে লংকাবাংলা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর