1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নম্বর সেভ না থাকলেও হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে।

এবার হোয়াটসঅ্যাপ একটি ডায়ালিং ফিচার নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম ইন-অ্যাপ ডায়ালার। হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে ব্যবহারকারীদের সাহায্য করবে এই ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পছন্দের অন্যতম মাধ্যম। শুধু মেসেজ নয়, হোয়াটসঅ্যাপ কলেও যুক্ত হন প্রচুর মানুষ।

তবে যদি কোনো ব্যবহারকারীর নম্বর আপনার ফোন অথবা হোয়াটসঅ্যাপে সেভ করা না থাকে তাহলে সেই নম্বরে ফোন করা একটু জটিল। এমনকি বর্তমানে হোয়াটসঅ্যাপ কলের যে পরিষেবা চালু রয়েছে সেখানেও ফোনকল করার পরিষেবা খুব সহজ, সরল, সাবলীল- সহজ ভাষায় ‘ইউজার ফ্রেন্ডলি’ নয়। তাই এই দিকেই নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ইন-অ্যাপ ডায়ালার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ কলের যাবতীয় সমস্যা দূর হবে।

হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে অংশ নেওয়া কিছু ইউজার হোয়াটসঅ্যাপের এই ইন-ডায়ালার ফিচারের পরিষেবা পাচ্ছেন। একটি নতুন ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে হোয়াটসঅ্যাপের কলিং ট্যাবে। এই ফ্লোটিং বাটনের সাহায্যে সহজে হোয়াটসঅ্যাপে কল করতে বা কল এলে সেটা রিসিভ করতে পারবেন। কোনো নম্বর যুক্ত না করে সরাসরিই সেখানে কল করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেভ করার ঝামেলা থাকবে না। আবার সেভ না থাকলেও কল করা যাবে।

সব ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হয়নি। এই ফিচারের পরীক্ষা করছে সংস্থা। খুব শিগগির অ্যাপেই পাবেন ফোন নম্বর ডায়াল করার সুবিধা। অন্য কোথাও যেতে হবে না বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর