1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নতুন ফোল্ডেবল ফোন আনছে ভিভো

তথ্য ও প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। এবার সেই প্রতিযোগিতায় নিজেদের নতুন মডেল নিয়ে হাজির ভিভো। বাজারে লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ৬। বড় ও উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ২০০এমপি ক্যামেরা এবং বড় ব্যাটারির সমন্বয়ে ফোনটিকে প্রিমিয়াম সেগমেন্টের জন্য তৈরি করা হয়েছে।

ভিভো এক্স ফোল্ড ৬ খুললে পাওয়া যাবে ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের বাইরে রয়েছে ৬.৫১ ইঞ্চির কাভার স্ক্রিন। দুই ডিসপ্লেতেই ব্যবহার করা হয়েছে ১২০হার্জ এলটিপিও অ্যামোলেড প্রযুক্তি। ফলে স্ক্রলিং, অ্যানিমেশন কিংবা বিভিন্ন কনটেন্ট দেখার সময় মসৃণ অভিজ্ঞতা পাওয়ার কথা।

ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম উপকরণ ব্যবহার করা হয়েছে। ফোনে রয়েছে গ্লাস ও মেটাল অ্যালয়-এর সমন্বয়। ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে IP59 রেটিং। ভিভো এক্স ফোল্ড ৬-এর পারফরম্যান্স সামলাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ সুপার এডিশন চিপসেট।

এর সঙ্গে মিলছে ১২জিবি র‍্যাম এবং ৫১২জিবি ইন্টারনাল স্টোরেজ। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অরিজিনওএস ৭। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, ভারী কাজ কিংবা বেশি স্টোরেজ প্রয়োজন এমন ব্যবহারকারীদের জন্য ফোনটি যথেষ্ট শক্তিশালী হওয়ার কথা।

ক্যামেরার দিক থেকেও ভিভো এক্স ফোল্ড ৬-এ রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। পেছনে তিনটি ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২০০এমপি প্রাইমেরি ক্যামেরা, ৫০এমপি পেরিস্কোপ টেলিফোটো এবং ৫০এমপি আলট্রা-ওয়াইড ক্যামেরা।

প্রধান ক্যামেরায় রয়েছে এফ/১.৬৮ অ্যাপাচার ও ওআইএস। পাশাপাশি ৩এক্স অপ্টিক্যাল জুম সুবিধাও থাকছে। কম আলোতে ছবি তোলার ক্ষেত্রেও উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে ভিভো। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে ব্যাটারি নিয়ে অনেকেরই আগ্রহ থাকে।

ভিভো এক্স ফোল্ড ৬-এ দেওয়া হয়েছে ৬৯০০এমএএইচ-এর বড় ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে ৮০ডব্লিউ তারযুক্ত চার্জিং। পাশাপাশি ৪০ডব্লিউ তারযুক্ত চার্জিং-এর সুবিধাও পাওয়া যাবে।

ভারতে ভিভো এক্স ফোল্ড ৬-এর ১২জিবি র‍্যাম এবং ৫১২জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৯৯ রুপি। ফোনটি ব্ল্যাক ও টিল-এই দুই রঙে পাওয়া যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর