1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নতুন টাকায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে বাদ দেওয়া হবে শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন ডিজাইনের টাকা। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আপাতত চার ধরনের (২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা) নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে অন্যান্য সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিনের সই করা চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। সেখানে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছিল। নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে জানাতে বলা হয় ওই চিঠিতে।

নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি ডেপুটি গভর্নর-১, রয়েছেন চিত্রশিল্পীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।

দেশে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে ছবি। ধাতবমুদ্রা বা কয়েনগুলোতেও তার ছবি রয়েছে। নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোট চালু থাকবে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। নোটে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের আমলে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরোনো নোট বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের ছবি সংবলিত ১০ ও ৫০০ টাকার নোট ছেপে বাজারে ছাড়ে। এরপর থেকে সব নোটে প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরে ৩৮ হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপাতে। তার আগের অর্থবছরে (২০২১-২২) খরচ ছিল ৩৭ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৩৪ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। সর্বশেষ নতুন নকশায় ২০০ টাকার নোট চালু হয় ২০২০ সালে। ওই নোটে শেখ মুজিবুর রহমানের ছবিতে নতুন রূপ দিয়ে বাজারে ছাড়া হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর