1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ধানমন্ডিতে চলছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

দেশীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর ধানমন্ডিতে চলছে দুই দিনব্যাপী ‘হার ই-ট্রেড’এর নবম আসর। শুক্রবার (৭ মার্চ) ধানমন্ডির অরচার্ড কনভেনশন হলের লেভেল ৪-এ এটি উদ্বোধন করা হয়।

ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই আয়োজনে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন।

এই আয়োজনে রয়েছে বিভিন্ন ডিজাইনার শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, কুর্তা, থ্রি-পিস, লেডিস পাঞ্জাবি, ওয়ান পিস, হোমমেড আচার, ফুলের মালা, ব্যাগ, পার্স, শোপিস, ঘর সাজানোর নানান সামগ্রী, বাচ্চাদের ড্রেস, ম্যাচিং গয়না ইত্যাদি পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব খাতের ২৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান। বাংলাদেশে প্রায় ১০ লাখ নারী আছেন যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত এবং তারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করে থাকেন। এসব ব্যবসায়ী নারীদের একটি প্ল্যাটফর্ম ‘হার ই-ট্রেড’।

পণ্যের প্রচার, প্রসার ও ব্যবসাজনিত দক্ষতা উন্নয়নে হার ই-ট্রেড ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। ব্যবসায় প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হার ই-ট্রেডের নিয়মিত এক উদ্যোগ এক্সিবিশন আয়োজন।

দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৭৩ জন এসএমই নারী উদ্যোক্তা নবম ‘হার ই-ট্রেড’ এক্সিবিশনে অংশগ্রহণ করছেন। তারা প্রত্যেকেই দেশীয় কাঁচামাল-নির্ভর উদ্যোগ নিয়ে কাজ করেন।

নবম ‘হার ই-ট্রেড’ এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শামীম আখতার চৌধুরী, জনপ্রিয় অভিনেত্রী এবং ফ্যাশন আইকন রুনা খান, অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ, দেশ গ্রুপ অব কোম্পানিজের ডিরেক্টর ভিদিয়া অমৃত খান প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর