1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘দ্রুত নগরায়ণ ও রেমিট্যান্সে রিয়েল এস্টেটের চাহিদা বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

দ্রুত নগরায়ণ ও রেমিট্যান্সে রিয়েল এস্টেটের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন আবাসন খাত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান নিয়ে গবেষণার প্রথম সেমিনারে এ মত ব্যক্ত করেন তারা।

রাজধানীর রিহ্যাবের হলরুমে রিয়েল এস্টেট রিসার্চ কমিটির উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়। বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ এবং প্রবাসীদের রেমিট্যান্সের কারণে আবাসন খাতের চাহিদা দিন দিন বাড়ছে। দেশের জিডিপিতে এ খাতের বড় অবদান রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আমান উদ্দিন মুজাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার।

সেমিনারে কার্যাদেশপ্রাপ্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ টিমের প্রস্তুতকৃত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এ সময় গবেষণা সুপারভাইজাররা উপাত্তের উপর মন্তব্য ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

গবেষকরা জানান, দেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর