1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | বিয়ে করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। আজ (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তানজিকা নিজেই বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও প্রকাশ করেছেন।

তানজিকা জানান, ‘তিনি কখনো ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন’।

চলতি মাসে মধ্যেই বিবাহপরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা। তার বর অস্ট্রেলিয়াপ্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

তানজিকা আমিনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর