1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

দেশ ছাড়লেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

দেশ ছাড়লেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। আজ (১৯ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তবে কী উদ্দেশে তিনি সেখানে গেছেন সে ব্যাপারে স্পষ্ট করে বলেননি কিছুই।

যাত্রাকালে তোলা বেশ কয়েকটি ছবি নিউইয়র্কে পৌঁছে ফেসবুকে পোস্ট করেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

মাহিয়া মাহি ঢালিউডের আলোচিত অভিনেত্রী। বিয়ে, সন্তান ও রাজনীতির কারণে চলচ্চিত্রে তার ক্যারিয়ার থমকে যায়। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই তারকা। তারপরও ফিরতে পারেননি তিনি।

কেন গেলেন যুক্তরাষ্ট্রে? যোগাযোগ করা হলে জাগো নিউজকে মাহি বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।’ দেশ ছেড়ে চলে গেলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।’ ফেসবুকে ধন্যবাদ দিয়ে বিদায় জানানোর কারণ জানতে চাইলে কেবলই হেসেছেন মাহি।

‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। একপর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয়।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙ্গে সেই সংসারও।

মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রেদেখা যায় ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর