1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেশে জিডিপির হার কমে ৩.৯৭ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৯ বার পঠিত

২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবৃদ্ধি বা জিডিপির হার কমে ৩ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়।

সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ৫৫ লাখ ৫৫ হাজার ৭৫৩ কোটি টাকা (৪৬২ বিলিয়ন ইউএস ডলার) যা পূর্ববর্তী অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৫০ লাখ ২ হাজার ৬৫৪ কোটি টাকা (৪৫০ বিলিয়ন ইউএস ডলার)।

বিবিএস দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর