1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দুই বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত দীর্ঘমেয়াদে টেকসই হবে : বিটিআরসি চেয়ারম্যান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | আগামী দুই বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত দীর্ঘমেয়াদে টেকসই হতে শুরু করবে এবং তা দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর বিনিয়োগে যে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সুষ্ঠু নীতিমালার অভাবে হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে আইটি ও টেলিকম খাত একটি সাস্টেইনেবল (টেকসই) ইন্ডাস্ট্রি হবে এবং তা দৃশ্যমান হবে বলে আশা করছি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘টেলিকম ইকো-সিস্টেমের পর্যালোচনা প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, সক্ষমতা না থাকলেও এতদিন পছন্দের মানুষ, পছন্দের প্রতিষ্ঠানকে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। সেখানে বিটিআরসিকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে দেশে টেলিকম সেবার মান এগোচ্ছে না। এসব বিষয়গুলো চিহ্নিত করে খুব দ্রুত পর্যালোচনা করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর