1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৫ বার পঠিত

দুই দিনের সফরে আজ (মঙ্গলবার) ঢাকা সফরে আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। তার সফরে রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। দুই দিনের বাংলাদেশ সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নরওয়ের প্রতিমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওনার মূল ফোকাস রোহিঙ্গা। এর সঙ্গে জলবায়ু, উন্নয়ন ইস্যু থাকবে। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি বাংলাদেশে থাকা নরওয়ের কিছু প্রকল্প আছে সেগুলা দেখবেন।

আগামী বৃহস্পতিবার (২২ মে) সকাল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে নরওয়ের প্রতিমন্ত্রীর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর