1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া শিকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন হাসান মাহমুদ। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন জসুয়া ডি সিলভাকে (১৪)।

নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন হাসান। এই উইকেটে অবশ্য বড় অবদান গালিতে ফিল্ডিং করা জাকির হাসানের। বাজপাখির মতো শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। আলজেরি জোসেফ ফেরেন ৪ রানেই।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের খাতায় ১১ রান যোগ হতেই ২টি উইকেট হারিয়ে বসেছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ২৬১ রান। জাস্টিন গ্রেভস ১৮ আর কেমার রোচ ০ রানে অপরাজিত্ আছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর