1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

তানভীরের ৫ উইকেট : সেই ঘূর্ণিতেই সমতায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের স্পিনবান্ধব উইকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে স্পিন দিয়ে ঘায়েল করে শ্রীলংকা। ২৪৫ রান তাড়া করতে নেমে ৭৭ রানে হার মানে বাংলাদেশ। সেই উইকেটেই গতকাল বাংলাদেশের স্পিনে ধরাশায়ী হলো সিংহলিজরা। ২৪৯ রান তাড়া করতে নেমে তানভীর ইসলামের ঘূর্ণির ছোবলে এলোমেলো স্বাগতিকরা প্রায় শেষ পর্যন্ত লড়াই করে গুটিয়ে যায় ২৩২ রানে। ১৬ রানের এ জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল টাইগাররা। মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ম্যাচেই হবে সিরিজ নির্ধারণ। এর মধ্য দিয়ে দ্বীপদেশে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আশাও বাঁচিয়ে রাখল মেহেদী হাসান মিরাজের দল।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন বামহাতি অর্থোডক্স স্পিনার তানভীর। গত বুধবার এ কলম্বোতে ওয়ানডে অভিষেকে ৪৪ রানে ১ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচেই তার শিকার ৩৯ রানে ৫ উইকেট।

ছয় নম্বরে নামা জেনিত লিয়ানাগে ভয় পাইয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। তার বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ম্যাচ যখন হেলে পড়ছিল লংকানদের দিকে, তখনই মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতার কাছে হার মানেন তিনি। ফিজের স্লোয়ারে ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ তুলে দেন তিনি। তার আউটের মধ্য দিয়ে লংকানদের সব আশাও শেষ হয়ে যায়। ৮৫ বলে ৭৮ রান করে স্বাগতিকদের আফসোসই বাড়িয়েছেন ২৯ বছর বয়সী লিয়ানাগে।

মুস্তাফিজকে ছক্কা মারার পরের বলেই আউট হয়ে যান লিয়ানাগে। তার আউটের পর ১৬ বলে ২১ রানের প্রয়োজন ছিল শ্রীলংকার। মুস্তাফিজ শেষ ৪ বলে ২ রান দিলে সমীকরণ নেমে আসে ১২ বলে ১৯ রান। স্নায়ুচাপে ভোগা তানজিম হাসান সাকিব পরের ওভারের চতুর্থ বলে ক্যাচ ছাড়েন আসিথা ফার্নান্দোর। তখন এক অজানা ভয় চেপে বসে সফরকারীদের। নিজের পরের বলে সেই সাকিবই বুকের ওপর চেপে বসা পাথরটা সরিয়ে বোল্ড করেন দুশমন্ত চামিরাকে। তার সুইং করা বলে পরাস্ত হলে চামিরার স্টাম্প গুঁড়িয়ে যায়।

সাকিবের উইকেটে বাংলাদেশের জয় নিশ্চিত হলেও ভিতটা গড়ে দিয়ে যান স্পিনার তানভীর। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

এর আগে পারভেজ হোসেন ইমন (৬৯ বলে ৬৭) ও তাওহীদ হৃদয়ের (৬৯ বলে ৫১) ফিফটিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ২৪৮ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সাকিব ২১ বলে ৩৩ ও জাকের আলী ৪০ বলে ২৪ রান করেন। শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ৩৫ রানে ৪টি ও লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ৬০ রানে ৩টি উইকেট নেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচে ৪ উইকেট নেয়া পেস বোলার তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে নামানো হয় আরেক পেসার হাসান মাহমুদকে, আর ব্যাটার লিটন দাসের জায়গায় খেলেন শামীম হোসেন। ২৩ বলে ২২ রান করেন শামীম, আর হাসান ৪৩ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮/১০ (ইমন ৬৭, তাওহীদ ৫১, সাকিব ৩৩*; আসিথা ৪/৩৫, হাসারাঙ্গা ৩/৬০)। শ্রীলংকা: ৪৮.৫ ওভারে ২৩২/১০ (লিয়ানাগে ৭৮, কুশল ৫৬; তানভীর ৫/৩৯, সাকিব ২/৩৪)। ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: তানজিম হাসান সাকিব। সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর