1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টি হতে পারে

দেশের ১২ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়োবৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্ধ্যায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর