1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরেছে ১৯৫ মিলিমিটার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, আজও দিনভর বৃষ্টি হতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে।

আবহাওয়া অফিস বলছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর