1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঢাকায় শক্তিশালী ভূমিকম্প : পুরান ঢাকায় হতাহত ও মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে।

রাজধানীর মগবাজারের বাসিন্দা হুমায়ুন ফরিদ বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।

পুরান ঢাকার অধিবাসী ফরহাদ বিজনেস ডাইজেস্টকে বলেন,” কসাইটুলীতে বিল্ডিং ধ্বসে ৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বিজনেস ডাইজেস্টকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর