1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

‘ঢাকাইয়া দেবদাস’ ছবিতে জুটি বাঁধছেন আদর-বুবলী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

‘ঢাকাইয়া দেবদাস’ ছবিতে জুটি বাঁধছেন আদর-বুবলী
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রেখেছিলেন। দারুণ সাফল্য পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই সিনেমার সেরা নায়িকাদের একজন হিসেবে। নিয়মিতই তিনি কাজ করে যাচ্ছেন বৈচিত্রময় গল্প আর চরিত্রে। জুটি বাঁধছেন তরুণ সব নায়কদের বিপরীতে।

সেই ধারাবাহিকতায় বুবলীকে দেখা গেছে তরুণ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে। তারা আবারও পর্দায় জুটি হয়ে আসতে চলেছেন। নির্মাতা জাহিদ হোসেন পরিচালনা করছেন তাদের নিয়ে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’।

সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ নভেম্বর ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন তিনি। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণ কাজ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে উৎসুক ভক্তরা।

‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে নির্মাতারা শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর