1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডিএসইর এমডির দায়িত্ব নিলেন নুজহাত আনোয়ার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নুজহাত আনোয়ার। রোববার (২৮ ডিসেম্বর) তিনি এ পদে যোগ দেন বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৮ ডিসেম্বর নুজহাতকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। তিনি প্রতিষ্ঠানটির প্রথম নারী এমডি।

ডিএসই জানায়, নুজহাতের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এ নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন, যেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে একাধিক সিনিয়র নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন।

নুজহাতের দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।

তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। তিনি বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে আইএফসির উপস্থিতি প্রতিষ্ঠা এবং দেশটিতে এর প্রথম বিনিয়োগসহ টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নুজহাত ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসিতে গভীর দক্ষতা অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে মোট ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর