1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ থাকবে।

ব্যাংকটির আবেদনের পরিপেক্ষিত বুধবার (৪ ডিসেম্বর) এ নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ‌‍নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচ দিন (১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত) এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাত দিন (৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি) সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর