1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসির মেগা টুর্নামেন্টটি শেষ করে পাকিস্তান নিজেদের মাঠে আতিথ্য দেবে অস্ট্রেলিয়াকে। এরপর বাবর-শাহিনদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। আসন্ন সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল সালমান আগাদের। তবে বাংলাদেশে পাকিস্তানের পরবর্তী সফরে টি-টোয়েন্টি সিরিজ হবে না বলে জানা গেছে। পরবর্তীতে নতুন সূচিতে হতে পারে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ।

দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ২০২৬ সালে মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর ২৬ মার্চ শুরু হতে পারে দুই দলের লড়াই। দুই টেস্টের একটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে।

তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, সিরিজ নিয়ে বিসিবি নিজেদের প্রস্তাবনা দিয়েছে পিসিবিকে। তারা এখনও সিদ্ধান্ত জানায়নি। পাকিস্তান সিরিজ শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ওই সিরিজের সূচিও এখনও ঠিক হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর