বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ দুলাল টেকসই অর্থনৈতিক উন্নয়নে যুব শক্তিকে দক্ষ করে গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি শনিবার রাজধানীর শাহবাগস্হ বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ আহবান জানান। অর্থ ও বানিজ্য প্রকাশনা বিজনেস ডাইজেস্ট “টেকসই অর্থনৈতিক উন্নয়নে আমাদের করণীয় ” শীর্ষক এই আলোচনা,বিজনেস ডাইজেস্ট আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক ও প্রকাশক এবং নোয়াখালী জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোঃ আবদুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগন্জ সিটি কর্পোরেশন এর সদ্য সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজহিতৈষী,সাহিত্যসেবী ও এনসা ক্লোথিং এর ব্যবস্হাপনা পরিচালক ইনামুল কবির, ডেভেলপারস ফোরাম উত্তরার সাধারণ সম্পাদক ও লিন্নাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, নোয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি ভিপি শাহজাহান সাত্তার,ই-ক্রয় ডটকম এর ব্যবস্হাপনা পরিচালক এ.কে.এম.মোশফেকুল আলম,ইএফআই ইলেক্ট্রনিকস লিঃ এর এমডি আশিকুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ হোসেন। মোহাম্মদ আবদুল মাবুদ দুলাল প্রধান আলোচকের বক্তব্যে বলেন,যুব সমাজ হচ্ছে উন্নয়নের মূল চালিকা শক্তি। এই যুবশক্তিকে পিছনে ফেলে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়।টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে যুবাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি নারীদেরও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগাতে হবে।আলোচনা শেষে তিনি দেশবরেণ্য ব্যক্তিদের নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজনেস ডাইজেস্ট আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন। অন্যান্যের মধ্যে সফল ব্যবসায়ী,মানবকল্যাণ ও সমাজহিতৈষী হিসেবে বিশেষ অবদানের জন্য এনসা ক্লোথিং এর এমডি ইনামুল কবির এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সবশেষে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বাফেসাপ এর শিল্পী বৃন্দ নাচ-গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলে।