1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ঝুঁকি নিয়ে জয়ের নায়ক নেইমার

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

চোটের সঙ্গে নিয়মিত লড়াই করেই চলছে নেইমারের ক্যারিয়ার। পেশাদার ফুটবলের একটা বিশাল সময় তিনি কাটিয়েছেন চোতের সঙ্গে যুদ্ধ করেই। এরপরও মাঠে যখনই নেমেছেন, তখনই দিয়েছেন নিজের সর্বোচ্চটা। অবনমন অঞ্চল থেকে বের করে এনেছেন তিনি সান্তোসকে।

নিজের সামর্থ্যের সবটা দেওয়া থেকে কখনোই বিরত রাখেননি নেইমার। যেমন চোট নিয়ে গোল করেছেন এবং করিয়েছেনও তিনি। চোট নিয়েও স্পোর্তের বিপক্ষে ম্যাচে সান্তোসকে জেতানোর জন্য রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।

গতকাল শুক্রবার স্পোর্তকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস। সেই ম্যাচে মেডিকেল টিমের অনুমতি না থাকার পরও মাঠে নেমে একটি করে গোল করেছেন এবং করিয়েছেন নেইমার। ঝুঁকি নিয়ে বনে গেলেন দলের জয়ের নায়ক।

টেবিলের ১৭তম অবস্থানে থাকা সান্তোসের ঝুঁকি ছিল দ্বিতীয় বিভাগে অবনমনের। তবে সেটি আর হয়নি নেইমার দুর্দান্ত পারফরম্যান্সে। ৩ গোলের মধ্যে দুই গোলেই অবদান তার।

২৫ মিনিটে নেইমার গোল করে লিড এনে দেন শৈশবের ক্লাবকে। এরপর ৩৬ মিনিটে একটি আত্মঘাতী গোল উপহায় পায় নেইমারের ক্লাব। ৬৭ মিনিটে নেইমারের কর্নারে বল পেয়ে হেড দিয়ে ব্যবধান বাড়ান জোয়াও শমিদ।

এখনও দুইটি ম্যাচ বাকি, তবে সান্তোসকে অবনমন এড়াতে নেইমার তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আপাতত, সান্তোস ১৫তম স্থানে রয়েছে। এই জয়ে ৩৬ ম্যাচ শেষে সান্তোসের ঝুলিতে ৪১ পয়েন্ট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর