1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

জ্যোতির রেকর্ড ভেঙে দিলেন সোবহানা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ নারী দল। দলীয় সাফল্যে ভরপুর এমন টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশি ব্যাটার সোবহানা মোস্তারি।

রোববার নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ। ২৩ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে সোবহানা এই আসরে ৭ ইনিংসে করেন ২৬২ রান।

বাংলাদেশের আর কোনো ব্যাটার এক সিরিজে বা টুর্নামেন্টে ২০০ রানও করতে পারেননি। এর আগে রেকর্ডটি ছিল নিগার সুলতানা জ্যোতির। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে ৫ ম্যাচে ১৮০ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ১৫৬ রান করেছিলেন সানজিদা ইসলাম।

শুধু রানের সংখ্যায় নয়, রান করার ধরনেও নজর কেড়েছেন সোবহানা। এই টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ১৪৫.৫৫। বাংলাদেশের বাস্তবতায় যে কোনো মানদণ্ডে যা দুর্দান্ত। বাংলাদেশের হয়ে কোনো সিরিজ বা টুর্নামেন্টে একাধিক ইনিংস খেলে অন্তত ১০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এটিই।

এ আসরেই ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে রান করে সোবহানার পর জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার। আগের রেকর্ডটি ছিল নিগারের, ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেই স্ট্রাইক রেট ছিল মাত্র ১১১.৮৮।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর