1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

জুলাই অভ্যুত্থান : শহীদ পরিবারকে সঞ্চয়পত্র কেনায় ছাড় দিলো এনবিআর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে তা দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) দিতে হবে না।

রোববার (৫ জানুয়ারি) দ্বিতীয় সচিব (কর আইন-১), কর-নীতি উইং এইচ এম শাহরিয়ার হাসান সই করা আদেশ জারি করা হয়েছে। আয়কর আইনানুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

এইচ এম শাহরিয়ার হাসান সই করা আদেশে বলা হয়েছে, এনবিআর আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) ক্ষমতাবলে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ দেওয়া অর্থ দ্বারা সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (পিএসআর) উপস্থাপন হতে অব্যাহতি দিলো।

এর আগে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর