1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জুমার নামাজের সময় সীমান্ত স্কয়ারে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দিনে-দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে চুরি হয়।

এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিজনেস ডাইজেস্ট বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সোনার দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।

ওসি বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।

জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিজনেস ডাইজেস্টকে বলেন, চুরির সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে দোকানটিতে চুরি হয়।

তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে বলে জানান এসি তারিকুজ্জামান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর