1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জামায়াত শত বছর অপেক্ষা করেও ক্ষমতায় যেতে পারবে না : হাবিবুর রহমান হাবিব

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

জামায়াতে ইসলামী শত বছর অপেক্ষা করলেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করলে বাংলাদেশের মানুষ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায় সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই শিক্ষার্থীদের।

৭১ এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দেবে না। তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দেবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, চরমোনাইসহ যে দল নিয়েই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।

একই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এক বছর অতিবাহিত হওয়ার পরও নির্বাচন না হওয়ায় দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েছে। তাই আর বিলম্ব নয়, নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অবৈধ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা ২০২৬ সালের সংসদ নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

বিসিআরসি চেয়ারম্যান আলী আশ্রাফ আখন্দ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি,অপরাজেয় বাংলাদেশ এর সভাপতি এম এ আজাদ চয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল – বিসিআরসি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর