1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাপান-বাংলাদেশ চেম্বারের সভাপতি রাফি, সাধারণ সম্পাদক মারিয়া

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউভিশন সলিউশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাফি ভূঁইয়া। এছাড়া প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মারিয়া হাওলাদার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাপান-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর এবং ৬ নভেম্বর অনুষ্ঠিত ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সংগঠনটি ১৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচন করেছে। নির্বাচনে ৭১টি জাপানি কোম্পানি সদস্যসহ মোট ৩১৩ সদস্যের মধ্যে ভোটিং প্রক্রিয়ায় ৬১.৯৮ শতাংশ সদস্য অংশগ্রহণ করেন।

এর আগে রাফি তিন মেয়াদে (২০১৬-২০২২) চেম্বারের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ২০২২-২০২৪ এবং ২০২৪-২০২৬ মেয়াদে সদস্য ছিলেন মারিয়া।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমইউএফজি ব্যাংক ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ কেনজি কিমুরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর