1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাতীয় পেনশন স্কিম : বাড়ল সুরক্ষা স্কিমে জমার হার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

জাতীয় পেনশন স্কিমে জমাকৃত অর্থের ২০২৪-২৫ অর্থবছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা। এতে সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ। একই সঙ্গে সুরক্ষা স্কিমে সর্বোচ্চ জমার হার ৫ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ।

সোমবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন কর্তৃপক্ষ আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ বিভাগের সচিব, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান, অর্থ বিভাগসহ পেনশন পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় পেনশনের সুরক্ষা স্কিমটি মূলত আত্মকর্মসংস্থান ক্যাটাগরির নাগরিকদের জন্য। যেখানে অনেক নিম্ন আয়ের পাশাপাশি উচ্চ আয়ের অনেক মানুষ রয়েছেন। উচ্চ আয়ের মানুষদের আকৃষ্ট করার জন্যই চাঁদার হার ৫ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এদিকে আউটসোর্সিং সেবাকর্মীদের পেনশন স্কিমে সম্পৃক্ত করতে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রগতি স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ১ হাজার টাকা হলেও আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য তা সহনীয় করার লক্ষ্যে তা আরও কমানো হয়েছে। শুধু আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য প্রগতি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সামর্থ্য থাকলে ১ হাজার টাকা চাঁদা দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, সভায় ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা ঘোষণা করা হয়েছে। গত ৩০ পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। জমাকৃত অর্থের ২০২৪-২৫ অর্থ বছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ২৩ লাখ ৪ হাজার ২৩ টাকা।

পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হওয়ায় বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী প্রাপ্য বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসেবে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাদাতারা তাদের পেনশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন। ২০২৪-২৫ অর্থ বছরে সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর