1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জনতা ব্যাংকের পর্ষদ থেকে আসাদউল্লাহকে অব্যাহতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে আব্দুল আওয়াল সরকার এবং এ কে এম খবির উদ্দিন চৌধুরীকে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত তিনটি নির্দেশনাতে সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।

অব্যাহতি দেওয়ার নির্দেশনায় বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

অপর আদেশে বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে আব্দুল আউয়াল সরকার এবং এ কে এম খবির উদ্দিন চৌধুরীকে তাদের যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর