1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছয় মাসে পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৯৭ শতাংশ।

সোমবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়া। সে হিসাবে ছয় মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৪৪ পয়সা বা প্রায় ৯৭ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৬ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকেও ইপিএস বেড়েছে ৭৮ পয়সা বা প্রায় ৯১ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৮ পয়সা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে সুদ আয়, ভাড়া আয় এবং অন্যান্য আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি মুনাফায় এ প্রবৃদ্ধি এসেছে। মূল ব্যবসার পাশাপাশি বিনিয়োগ থেকে অর্জিত আয়ও কোম্পানিটির মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এতে বছরের প্রথমার্ধে পিপলস ইন্স্যুরেন্সের আর্থিক অবস্থান আগের বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর