1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছোট রুই-পাবদায় ক্রেতার আগ্রহ বেশি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

রাজধানীর মাছের বাজারে গত সপ্তাহে সরবরাহ কম থাকলেও আজ বেড়েছে। বাজারে ছোট-বড় কম বেশি বিভিন্ন প্রজাতির মাছ দেখা গেছে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। তবে বড় আকারের মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ছোট রুই আর পাবদা মাছের দাম কিছুটা কম হওয়ায় সাধারণ ক্রেতারা এই মাছের দিকে বেশি ঝুঁকছেন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর পলাশী কাঁচাবাজার মাছের মার্কেট ও নিউমার্কেটের মাছ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। তবে বড় মাছের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন। বেশিরভাগ ক্রেতার সঙ্গে কথা বলে বাজারে থাকা ছোট আকারের মাছ কেনার প্রতি আগ্রহ বেশি দেখা গেছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় বাজারে মাছ সরবরাহ বেশি, তাই দাম কিছুটা কমেছে। ক্রেতারাও গত সপ্তাহের তুলনায় বেশি পাচ্ছেন। তবে বড় মাছের প্রতি আগ্রহ কিছুটা কম বলে জানিয়েছেন তারা।

বাজার ঘুরে দেখা যায়, দেশি কই ৪০০ টাকা কেজি, শিং ৭০০ টাকা কেজি, ছোট রুই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পাঙাশ প্রতি কেজি ২৫০ টাকা আর বড় আকারের পাঙাশ (৫ থেকে ৬ কেজি) ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৫ থেকে ৮ কেজি ওজনের কাতল প্রতি কেজি ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা এবং ১০ থেকে ১১ কেজির কাতল ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া ছোট চিংড়ি প্রতি কেজি ৪০০ টাকা, ফলই ৪০০ টাকা কেজি, পাবদা ৪০০ টাকা, ছোট তেলাপিয়া মাছ ২০০ টাকা আর বড় তেলাপিয়া ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে পলাশী কাঁচাবাজার মাছের মার্কেট ও নিউমার্কেটের মাছ বাজারে দামের ক্ষেত্রে তেমন একটা তারতম্য দেখা যায়নি। বিভিন্ন প্রকার মাছ ভেদে ১০ থেকে ২০ টাকা কমবেশি হতে দেখা গেছে।

পলাশী মার্কেটের মাছ বিক্রেতা আমিনুল বলেন, পাঙাশ আর পাবদা মাছের চাহিদা কিছুটা বেশি। পাবদা দামে কম আর এক কেজিতে অনেকগুলো পাওয়া যাচ্ছে এজন্য সাধারণ ক্রেতাদের চাহিদা বেশি। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে, বিক্রিও ভালো হচ্ছে।

নিউমার্কেটের মাছ বিক্রেতা জহুর মিয়া বলেন, বাজারে মাছ বেশি, দামও কিছুটা কম। পাবদা বেশি বিক্রি হচ্ছে, ছোট রুই আর পাঙাশও চলছে। মধ্যবিত্ত ক্রেতা বেশি। দাম কিছুটা কম হলে বিক্রি বাড়ে।

নিউমার্কেটে মাছ কিনতে আসা আলমগীর হোসেন বলেন, দুই কেজি পাবদা কিনেছি ৪০০ টাকা করে মোট ৮০০ টাকা দাম নিয়েছে। গত সপ্তাহে ৪৫০ টাকা করে বিক্রি হচ্ছিল, এজন্য কিনিনি। আজ কিনলাম।

আরেক ক্রেতা মোনায়েম হোসেন বলেন, দাম একটু কম মনে হচ্ছে। এখনো মাছ কিনিনি। বাজার ঘুরে দেখছি। দেখেশুনে কিনতে হবে।

তবে সকালে বৃষ্টি হলেও বাজারে ক্রেতার উপস্থিতি বেশি দেখা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর