1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

‘চাকরিচ্যুত, জেল-হাজতে, পলাতক’ শিক্ষকদের তথ্য চাইল শিক্ষা দপ্তর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত যেসব শিক্ষক ও কর্মকর্তা সাময়িক বরখাস্ত, চাকরিচ্যুত, পুলিশ কর্তৃক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত, জেল-হাজতে কিংবা পলাতক রয়েছেন, তাদের তালিকা চেয়েছে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর।

বুধবার (২৮ জুলাই) দপ্তরের পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামানের সই করা এক নির্দেশনায় এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত শিক্ষকদের তথ্য নির্ধারিত ছকে হার্ডকপি ও সফটকপি উভয় মাধ্যমে আগামী ২১ আগস্টের মধ্যে সরবরাহ করতে হবে। সফটকপিটি নিকোশ ব্যান ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে ই-মেইল করতে হবে.edu.raj@gmail.com ঠিকানায়। একইসঙ্গে জেলার আওতাধীন উপজেলা ও থানাভিত্তিকভাবে সব তথ্য একত্রিত করে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জেলা শিক্ষা অফিসার ব্যতীত অন্য কোনো শিক্ষা কর্মকর্তা কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি পরিচালক দপ্তরে ই-মেইলের মাধ্যমে তথ্য পাঠাতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এই প্রতিবেদন প্রস্তুত করতে শিক্ষক-কর্মচারীর নাম, ইনডেক্স নম্বর, পদবি, কর্মস্থল (ইআইআইএন নম্বরসহ), মোবাইল নম্বর, গ্রেপ্তার বা সাজা অথবা পলাতক অবস্থার তারিখ ও প্রমাণসহ মন্তব্য অন্তর্ভুক্ত করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর