1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

চাঁদপুরে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

জেলা প্রতিনিধি | চাঁদপুর | চাঁদপুরের বাবুরহাট এলাকায় টাস্কফোর্সের অভিযানে দুই হাজার ১৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে শহরের বাবুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বশির পাটোয়ারি স্টোরের গোডাউন থেকে ১২৪৫ কেজি এবং ফখর উদ্দীন নামক আরেক দোকানির গোডাউন থেকে প্রায় ৯৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অবৈধ পলিথিন বিক্রির দায়ে দুই গোডাউনের মালিকদের মধ্যে বশির পাটোয়ারিকে ৫০ হাজার টাকা এবং ফখর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর