1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চলতি বছর প্রথমবার ডিএসইতে ৭০০ কোটি টাকা লেনদেন

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (১৭ জুলাই) দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি টাকা। এর মধ্য দিয়ে চলতি বছর প্রথমবার এ বাজারে লেনদেনের পরিমাণ ৭০০ কোটির ঘরে পৌঁছাল। আর গত প্রায় সাড়ে আট মাসের মধ্যে এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী লেনদেনের প্রবণতা বিরাজ করছে। যার ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর ঢাকার বাজারে ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের পাশাপাশি গত তিন মাসের ব্যবধানে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সও সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বুধবার এ সূচক ৫৫ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৭ পয়েন্টে।

এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর