1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চট্টগ্রামে এস আলমের বাসার সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | খেলাপি ঋণ আদায়ে এবার বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ওরফে মাসুদের চট্টগ্রামের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ওই বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার শতাধিক কর্মকর্তা।

অবস্থান কর্মসূচিতে নিজেদের মুখ ঢাকতে মুখে মাস্ক পরেন এস আলমের নিয়োগ দেওয়া অনেক কর্মকর্তা। কর্মকর্তারা জানান, ব্যাংকের বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা সাবেক চেয়ারম্যানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বলেন, ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা না গেলে যারা ডিপোজিট রেখেছেন তাদের টাকাও চাহিদা মতো ফেরত দেওয়া কঠিন। ব্যাংক চেয়ারম্যানের প্রতিষ্ঠানগুলোতে নেওয়া ঋণ সময়মতো পরিশোধ না হওয়ায় এখন ব্যাংকে সংকট সৃষ্টি হয়েছে।

‘এই সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহক সংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি’- বলেন তিনি।

ব্যাংকটির আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ব্যাংকের সাবেক চেয়ারম্যানের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের বড় অংশের বিনিয়োগ রয়েছে। সেটি আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।

জানা গেছে, বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এরমধ্যে এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। যেখানে শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ ৩৫ হাজার কোটি টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর